Franklin the Turtle আমার ছোটবেলার খুব পছন্দের একটা টিভি শো। অনেকদিন পর কার্টুন সিরিজটা খুব দেখতে ইচ্ছে করছিল। দেখলাম কিন্তু দেখে মন খারাপ হয়ে গেল। ছেলেবেলার কথা মনে খুব পরছিল।
এটা মূলত কানাডা ভিত্তিক একটা টিভি শো। অ্যাডাপটেশন করা হয়েছে কানাডিয়ান লেখিকা Paulette Bourgeois এর এই সিরিজ থেকে। উইকিপিডিয়া বলছে, এটা নাকি বিশ্বব্যাপী ৬০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে আর ৩৮ টির বেশি ভাষায় অনূদিত হয়েছে।
Franklin Goes to School পর্বে ফ্রাঙ্কলিন প্রথম স্কুলে যায়। খুব ভোর বেলা ঘুম থেকে উঠে বাবা মা কে ডেকে তোলে। বাবা বলেন, 'কত সকাল এখন জানো? তোমার শিক্ষকমশাই উঠেছেন কি না সন্দেহ!'
অতিরিক্ত এক্সাইট হবার কারনে খাবারটাও ঠিকমতো না খেয়ে বেরিয়ে পরে। বাসে ওঠার সময় খেয়াল করে, অন্যান্য অনেক বন্ধুদের সাথে বাবা মা ভাই বোন এমনকি ঠাকুমা পর্যন্ত এসেছে, সবাই বাড়িতে যে পড়ালেখাগুলো শিখেছে তা ঝালিয়ে নিচ্ছে। ফ্রাঙ্কলিন কারো সাথে কথা বলে না। চুপচাপ বাসের এক কোনায় বসে থাকে।
ভোঁদড়টা বলে বসে, 'স্কুলে বাথরুম আছে তো?'
ভাল্লুকটা চিন্তায় পরে যায়, 'কারো কাছে অতিরিক্ত খাবার আছে তো?'
কেও বলে, 'মাস্টারমশায় বকা দেবেন না তো?'
...ফ্রাঙ্কলিনের প্রথমদিনের স্কুলের সময়টা কেমন কাটে?...
...ব্যাক্তিগত পছন্দের এই সিরিজটা ভাবছি পড়ব মাঝে মাঝে।
পুনশ্চঃ আপনাদের প্রথমদিনের নার্সারি স্কুলের স্মৃতি মনে আছে? বিশেষ কিছু ঘটেছিল কি?
আমি খুব ভয় পেয়েছিলাম। ঘাবড়ে গিয়েছিলাম। আমার ক্লাস কোনটা তাই মনে রাখতে পারছিলাম না 😄